স্বীকৃতি ও অর্জনসমূহ
জ্যোতির সম্মাননা ও স্বীকৃতি
আমাদের প্রযুক্তিগত উদ্ভাবন ও সামাজিক মেলবন্ধন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য সংস্থা কর্তৃক প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।
সম্মাননা ও বৈশ্বিক খেতাব
🏆বিজয়ী
সিমকিউবেটর ২০২২ বাংলাদেশ চ্যালেঞ্জ
তৃণমূল পর্যায়ে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে আইওটি ভেন্ডিং মেশিন উদ্ভাবনের জন্য প্রথম পুরস্কারে ভূষিত।
🌍গ্লোবাল বিজয়ী
স্টিচ ফর আরএমজি গ্লোবাল চ্যালেঞ্জ
এইচএন্ডএম ফাউন্ডেশন, দ্য এশিয়া ফাউন্ডেশন এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে তৈরি পোশাক খাতে নারী-বান্ধব পরিবেশ গড়ার সেরা সম্মাননা।
🎖️সেরা পিচ পুরষ্কার
এসআরএইচআর নলেজ ফেয়ার পিচ অ্যাওয়ার্ড
মাসিক স্বাস্থ্য সচেতনতা ও তৃণমূল পর্যায়ে সেবা প্রসারে অসামান্য অবদানের জন্য সেরা পিচ পুরস্কার অর্জন।
⭐ফাইনালিস্ট
সংকল্প ঢাকা অ্যাওয়ার্ডস ২০২৩
দক্ষিণ এশিয়ার টেকসই স্বাস্থ্য ও প্রযুক্তিগত সামাজিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি।
🇧🇩২য় রানার-আপ
কল ফর নেশন কনটেস্ট (আইসিটি বিভাগ)
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগ কর্তৃক জাতীয় প্রযুক্তিগত অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত।

